Logo
প্রিন্টের তারিখ: 04 September 2026 | প্রকাশের তারিখ: Sep 5, 2026

সংবাদ শিরোনাম : রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা

রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মাইনুল ইসলামের, ঘাটাইলের নেতাকর্মীদের নিয়ে আলোচনা


নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীতে রুহুল কবির রিজভীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ঘাটাইল উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

আলোচনায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

রুহুল কবির রিজভী ঘাটাইল উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পরামর্শ দেন।

সাক্ষাৎকালে ঘাটাইল উপজেলা বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF